শিক্ষাবর্ষ : জানুয়ারী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত |
ভর্তির বয়স : L.K.G. (৪ বছর) থেকে দশম (X) শ্রেণী পর্যন্ত |
ভর্তির সময় : November মাসের শেষ সপ্তাহ থেকে Admission Form দেওয়া হবে। December মাসের ১ তারিখ থেকে Admission নেওয়া হবে |
স্কুলের সময় : L.K.G. থেকে Class IV সকাল 7:00 টা (7:30 শীতকালে) থেকে 10:40 মিনিট পর্যন্ত | V থেকে Class X 11:00 টা থেকে বৈকাল 4:00 টা পর্যন্ত |
টিফিন : প্রত্যেক শিশুকে অবশ্যই বাড়ি থেকে টিফিন আনতে হবে।
পোশাক : অবশ্যই স্কুল থেকে নির্ধারিত করা School Uniform পরিধান করে School আসতে হবে (ছেলেদের কফি রঙের প্যান্ট, ঘিয়ে রঙের সার্ট । মেয়েদের কফি রঙের টিউনিক (ফ্রক) ঘিয়ে রঙের সার্ট | সাদা মোজা ও কালো জুতো | শীতকালে কফি রঙের সোয়েটার । কফি রঙের টাই | কোন ডিজাইন থাকবে না | ) School Uniform ছাড়া স্কুলে আসা নিষেধ | সোনার গহনা বা কাঁচের চুড়ি, Mobile, টাকা পয়সা ছাত্র/ছাত্রীদের সঙ্গে থাকবে না |
শিশুকে স্কুলে নিয়ে আসা এবং স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব অভিভাবকের | স্কুল শুরু হওয়ার দশ মিনিট আগে শিশুকে স্কুল গেটে ভারপ্রাপ্ত কর্মীর কাছে পৌঁছে দিয়ে যেতে হবে, স্কুল গেটের ভারপ্রাপ্ত কর্মীর কাছ থেকে শিশুকে নিয়ে যেতে হবে, রাস্তায় কখনই ছেড়ে দেওয়া চলবে না | সারা বছরের জন্য গাড়ীর ব্যবস্থা আছে | অনিবার্য কারণে গাড়ী ছেড়ে দিতে হলে একমাস আগে জানাতে হবে l
শিশুর নিজস্ব বাসস্থান ছাড়া অন্যত্র শিশুকে পৌঁছে দেওয়া সম্ভব হবেনা | গাড়ীচালক বাড়ি/নির্দিষ্ট স্থান থেকে শিশুদের নেওয়ার পরে বিদ্যালয়ে আনা পর্যন্ত রাস্তায় কাউকে বাচ্চা দেবেন না| স্কুল চলাকালীন অনিবার্য কারনে শিশুকে বাড়ি নিয়ে যেতে হলে অভিভাবকের স্কুলে আসা প্রয়োজন |
শিশুর বই নিয়ে আসার জন্য পিঠে ঝোলানো কালো ব্যাগ দিতে হবে | স্কুলের পাঠ্যপুস্তক, খাতা, রবার, পেন্সিল ছাড়া অন্য কোন জিনিস ব্যাগে যাতে না থাকে সেদিকে অভিভাবকের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন প্রতি তিন মাস অন্তর ক্লাসে পরীক্ষা নেওয়া হবে | সারা বছরের অগ্রগতির উপর ভিত্তি করেই পরবর্তীশ্রেণীতে উত্তীর্ণ করা হয়।
প্রতি ইংরেজি মাসের 1 তারিখ থেকে 15 তারিখ এর মধ্যে বেতন দিতে হবে | নির্ধারিত সময়ের মধ্যে বেতন জমা না দিলে প্রতি মাসের জন্য 25.00 (পঁচিশ টাকা) লেট ফি সহ পরবর্তী মাসে বেতন নেওয়া হবে।
একাদিক্রমে তিন মাসের বেতন বাকী থাকলে নাম কেটে দেওয়া হবে । পুনরায় ভর্তি ফি দিয়ে নাম তুলতে হবে।